ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মাদক কাণ্ডে অভিনেতা এজাজ খান গ্রেপ্তার

ads

মাদক কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেতা ও সাবেক বিগ বস প্রতিযোগী এজাজ খান। বুধবার (৩১ মার্চ) তাকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।


এর আগে মঙ্গলবার মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মুম্বাই বিমানবন্দর থেকে এই অভিনেতাকে আটক করা হয়। প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী সময়ে মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।


এনসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার হওয়া শাদাব বাতাতা নামের এক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের সময় এজাজ খানের নাম আসে। এর সূত্র ধরেই তাকে আটক করা হয়। পরে এই ঘটনায় মুম্বাইয়ের দুই জায়গায় অভিযানও চালিয়েছে এনসিবি।


গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য ও আদেশ অবমাননার জন্য গ্রেপ্তার হয়েছিলেন এজাজ খান। এছাড়া ২০১৯ সালে ফেসবুকে ‘আপত্তিকর’ ভিডিও পোস্ট করে সাইবারক্রাইম পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।


জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সপ্তম আসরে প্রতিযোগী ছিলেন এজাজ খান। এরপর হিন্দি ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page